সামান্য গরু বাঁধাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষের জেরে পাঁচ মহিলা সহ আহত হয়েছে মোট আটজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বামুহা গ্রামে। আহতরা রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, রায়গঞ্জের বামুহা গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের সাথে স্থানীয় রাজ্জাক আলীর দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। শুক্রবার বিকেলে মজিবুর রহমান নিজের গরু এলাকার একটি রাস্তার মধ্যে বেঁধে ছিল। সেই সময় রাজ্জাক বাঁধা দিলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা চলাকালীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষের ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। সংঘর্ষে দুই পক্ষের আহত হয় আটজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। আহতদের চিকিৎসার জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়।